৪২ পদে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! DOA Job Circular 2026

24 Jul 2026

সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Archaeology DOA Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্প্রতি ২১টি ক্যাটাগরির পদে সর্বমোট ৪২ জন জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে চলমান অন্যান্য সরকারি চাকরি-র খবরও দেখে নিতে পারেন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৩ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে ১২ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে DOA চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অনলাইনে আবেদন করার সঠিক নিয়মাবলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

সূচিপত্র (Table of Contents)

এক নজরে জব সামারি

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

পদের বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

আবেদনের বয়সসীমা

জেলার যোগ্যতা

আবেদন করার পদ্ধতি

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF / ছবি

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

এক নজরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি

কেন এই চাকরিতে আবেদন করবেন?

২১ টি ক্যাটাগরির পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক পাস পাসে আবেদন করা যাবে।

সকল জেলা আবেদন করতে পারবেন।

তথ্যের খাতবিবরণ
প্রতিষ্ঠানের নামপ্রত্নতত্ত্ব অধিদপ্তর (DOA)
জব লোকেশনবাংলাদেশের যেকোনো স্থান
পদের ক্যাটাগরি২১ টি
মোট শূন্যপদ৪২ জন
চাকরির ধরনসরকারি চাকরি
বয়সসীমা১৮-৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর জন্য ৪৫ বছর)
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা বা স্নাতক পাস
জেলাসকল জেলা
বেতন/গ্রেডগ্রেড-১৩ থেকে গ্রেড-২০ (জাতীয় বেতন স্কেল ২০১৫)
আবেদনের ফি৫৬/- থেকে ১১২/- টাকা
বিজ্ঞপ্তির সোর্সদ্য ডেইলি স্টার
বিজ্ঞপ্তি জারির তারিখ২২ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৩ জুলাই ২০২৬
আবেদন শুরুর তারিখ২৩ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ১২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন পদ্ধতিঅনলাইন (doa.teletalk.com.bd)

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

প্রত্নতত্ত্ব অধিদপ্তর (Department of Archaeology – DOA) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। এটি মূলত বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য ও প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণ, খনন, গবেষণা ও জাদুঘর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে।

অফিশিয়াল ওয়েবসাইট: www.archaeology.gov.bd

হেড অফিসের ঠিকানা: প্রত্নতত্ত্ব ভবন, এফ ৪/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭

ফোন নাম্বার: +৮৮০-২-৪১০২৪৬৫০

ফ্যাক্স নাম্বার: +৮৮০-২-৪১০২৪৬৫১

প্রত্নতত্ত্ব অধিদপ্তর পদের বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

১. লাইব্রেরিয়ান/ লাইব্রেরিয়ান- কাম-কাস্টোডিয়ান (০১ টি পদ)

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫ ৯০/- (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী হতে হবে; গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. হিসাব সহকারী/হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার/ক্যাশিয়ার (০৪ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

৩. সহকারী মডেলার (০১ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ অনুমোদিত ইন্সটিটিউট হতে মডেলিং এ সনদ প্রাপ্ত; ফাইন আর্ট/মডেলিং এ ডিপ্লোমাধারী প্রার্থীগণ অগ্রগণ্য।

৪. আলোকচিত্রকর (০১ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ফটোগ্রাফি, ডেভেলপিং এবং প্রিন্টিং কাজে ০২ বছরের অভিজ্ঞতা; রঙিন ফটোগ্রাফিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

৫. সার্ভেয়ার (০২ টি পদ)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা; সমোচ্চ রেখাচিত্র/অঙ্কন তৈরিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

৬. ড্রাইভার (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,৭০০-২৩,৪৯০/- (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।

৭. রেফারেন্স সহকারী (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বাংলা ও ইংরেজি টাইপিং এ জ্ঞানসম্পন্ন এবং লাইব্রেরী সাইন্স সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীগণ অগ্রগণ্য।

৮. বুকিং সহকারী (০৩ টি পদ)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বুকিং সহকারী বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ পারদর্শী প্রার্থীগণ অগ্রগণ্য।

৯. কার্পেন্টার (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ভকেশনাল ইন্সটিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী; জাদুঘরে পুরাকীর্তি প্রদর্শনের জন্য শোকেস, আসবাবপত্র ও পাদপীঠ ইত্যাদি তৈরিতে দক্ষ ছুতারের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

১০. ক্যাশ সরকার (০৩ টি পদ)

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হিসাব সংক্রান্ত কাজ/টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

১১. ডেসপাস রাইডার (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; মোটর সাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী; মোটর সাইকেল রক্ষণাবেক্ষণের জ্ঞানসম্পন্ন হতে হবে।

১২. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ডুপ্লিকেটিং মেশিন/ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১৩. ভান্ডার সহকারী (০১ টি পদ)

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০/- (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভান্ডারের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

১৪. রসায়নাগার পরিচারক (০১ টি পদ)

বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৫. গ্রন্থাগার পরিচারক (০২ টি পদ)

বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড-১৮)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৬. জাদুঘর পরিচারক (০৭ টি পদ)

বেতনস্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৭. অফিস সহায়ক (০৪ টি পদ)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সাইকেল চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

১৮. কুক/বাবুর্চি (০১ টি পদ)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ইংরেজি ও বাংলা খাবার তৈরিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

১৯. সাইট পরিচারক (০১ টি পদ)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সুস্বাস্থ্যের অধিকারীসহ বাগানের কাজ ও মাঠে কঠোর কাজ করার ক্ষমতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

২০. মালী (০৩ টি পদ)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সুস্বাস্থ্যের অধিকারীসহ বাগানের কাজ ও মাঠে কঠোর কাজ করার ক্ষমতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য।

২১. নৈশ প্রহরী (০২ টি পদ)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ অগ্রগণ্য।

আবেদনের বয়সসীমা (Age Limit)

এই Department of Archaeology Job Circular 2026 বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জেলার যোগ্যতা

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। জেলা কোটার কারণে কোনো জেলার প্রার্থীকে আবেদন থেকে বঞ্চিত হতে হবে না।

⚠ আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা ও শর্তাবলি

সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন পরীক্ষার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো।

সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র/ছাড়পত্র দাখিল করতে হবে।

নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়সের উচ্চসীমা ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রার্থী কর্তৃক দাখিলকৃত যেকোনো তথ্য অসত্য, ভুল বা জাল প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে বা পরবর্তীতেও প্রার্থিতা/নিয়োগ সরাসরি বাতিল করা হবে।

কিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন? (How to Apply)

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো প্রদান করা হলো:

প্রথমে টেলিটকের অফিসিয়াল আবেদন ওয়েব পোর্টাল doa.teletalk.com.bd-এ প্রবেশ করুন।

আপনার কাঙ্ক্ষিত পদের নাম নির্বাচন করে Application Formটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

নির্ধারিত স্থানে সদ্য তোলা ৩০০×৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি (সর্বোচ্চ 100KB) এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর (সর্বোচ্চ 60KB) আপলোড করুন।

আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য শতভাগ সঠিক কিনা তা ভালোভাবে মিলিয়ে নিন এবং নির্ভুল হলে Submit করে Applicant’s Copy টি প্রিন্ট/ডাউনলোড করুন।

আবেদন ফি জমাদান পদ্ধতি (SMS)

অনলাইনে সফলভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রাপ্ত User ID ব্যবহার করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk pre-paid মোবাইল সিম থেকে ২টি SMS পাঠিয়ে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি হিসেবে ০১ থেকে ০৯ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা এবং ১০ থেকে ২১ নং পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা ফি প্রদান করতে হবে। (অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদে ফি ৫৬/- টাকা)।

প্রথম SMS:

doa <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: doa ABCDEF

দ্বিতীয় SMS:

doa <space> YES <space> PIN Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: doa YES 12345678

বি.দ্র: টেলিটক ফি জমার সঠিক SMS কোডের জন্য আবেদনপত্রের Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

সতর্কতা: কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর Job Circular 2026 Images / PDFs

আপনি কি প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DOA Job Circular 2026 PDF এর অফিশিয়াল ছবি খুঁজছেন? আপনার সুবিধার্থে নিচে আমরা অফিশিয়াল জব সার্কুলারের বিবরণ যুক্ত করেছি। সংযুক্ত তথ্যে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদানসহ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া আছে।

বিজ্ঞপ্তির সোর্স: দ্য ডেইলি স্টার, ২৩ জুলাই ২০২৬

আবেদন শুরুর সময়: ২৩ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ সময়: ১২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা

আবেদনের পদ্ধতি: অনলাইন

আবেদনের লিংক: doa.teletalk.com.bd

সূচিপত্র (Table of Contents)
সূচিপত্র (Table of Contents)
সূচিপত্র (Table of Contents)

পরীক্ষার ধাপ ও এডমিট কার্ড / ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম সঠিকভাবে পূরণ ও বিজ্ঞাপনে বর্ণিত শর্তাদি প্রতিপালন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীগণ লিখিত বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণকালে আবশ্যিকভাবে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

ভাইভা পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:

সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি)।

নাগরিকত্ব সনদ বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন ছবি।

মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া মূল সনদ।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. DOA Job Circular 2026-এ আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর: প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ হলো ১২ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা।

২. প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আবেদনের জন্য বয়সসীমা কত?

উত্তর: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নৈশ প্রহরী পদে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

৩. DOA নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি কত এবং কীভাবে পরিশোধ করতে হবে?

উত্তর: ক্রমিক ১ থেকে ৯ নম্বর পদের জন্য ১১২/- টাকা এবং ১০ থেকে ২১ নম্বর পদের জন্য ৫৬/- টাকা। যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে ২টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

৪. একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবেন?

উত্তর: সব পদের লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় কর্তৃপক্ষ একজন পরীক্ষার্থীকে একাধিক পদে আবেদন করা থেকে নিরুৎসাহিত করেছে।

৫. অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল লিংক কোনটি?

উত্তর: আগ্রহী প্রার্থীরা টেলিটকের doa.teletalk.com.bd পোর্টালে অথবা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট archaeology.gov.bd-এ প্রবেশ করে আবেদন করতে পারবেন।

৬. কোন কোন জেলার প্রার্থীরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আবেদন করার সুযোগ পাবেন?

উত্তর: এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সমগ্র বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা সকল পদে আবেদন করতে পারবেন।

আশা করি, আমরা DOA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য খুব সহজভাবে আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল সার্কুলারের নোটিশটি আরও একবার ভালোভাবে পড়ে ও বুঝে নেওয়ার অনুরোধ রইল। চাকরির প্রস্তুতি বা আবেদন সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নিয়মিত সব সরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!